শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদীর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্তকতা

আজিজুল হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি,পুলিশ ও ইমিগ্রেশন ।

গত শুক্রবার ঢাকার এলাকায় নির্বাচনি প্রচারের সময় হামলাকারীরা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শরিফ ওসমান হাদি।

রোববার(১৪ ডিসেম্বর) সকালে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন সংশিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন রুটে যাতে কোন ভাবে ভারতে ঢুকতে না পারে সে বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।

উল্লেখ্য,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুটে ভারতে পালানো চেষ্টা করে থাকে অপরাধীরা। গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত পথ ও ইমিগ্রেশন থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়