শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পতিতাপল্লীতে বিছানায় পড়েছিল নারীর মরদেহ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের পতিতাপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা যায়। 

পুলিশ ও পতিতাপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে নাসরিন পতিতাপল্লীতে তার ভাড়া ঘরে ঘুমাতে যায়। এরপর বিকাল সাড়ে ৩ টার দিকে তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে তার বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ একইদিন সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, 'নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্তি ছিল। সে হয়তো অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেত পারে। তবে, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।'

তিনি বলেন, 'এব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়