শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। 
এ সময় হইচই পড়ে যায় আশপাশে।লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় পারভেজ হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছেন। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেননি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।
গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, ‌জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ আলী নামের এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেক পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে সাতটি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়