শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:২২ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ওসমান হাদির মৃত্যু নিয়ে কটূক্তি, যুবক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে কটূক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইয়াসিন ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াসিন কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেয়ার পাশাপাশি তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করেন ইয়াসিন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত ইয়াসিন আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানিয়েছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়