শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

চলমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতি মোকাবিলা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করা হয়েছে। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উত্থাপন করেন।

অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হওয়ায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা হ্রাস করে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত এই বাজেটে মোট ঘাটতির প্রস্তাব করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী তার বক্তব্যে জানান, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা দূর করে অর্থনীতিকে সচল করা। এই লক্ষ্য অর্জনে প্রতিটি সরকারি ব্যয়খাতে অপচয় রোধ, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক মিতব্যয়িতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈশ্বিক অস্থিরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয় করা হলেও সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও মর্যাদাপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অন্যতম। এই সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমগুলো পরিচালনার জন্য সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতির সমন্বয় করা হয়েছে বলে মন্ত্রী ব্যাখ্যা করেন।

বাজেট পেশের পর স্পিকার সংসদের কার্যসূচি অনুযায়ী মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু করেন। এবারের সম্পূরক বাজেটে মোট ২৫টি মঞ্জুরি দাবি রয়েছে। এর বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা মোট ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ দিয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী দায়যুক্ত ব্যয় আলোচনার সুযোগ থাকলেও তা ভোটের আওতাভুক্ত নয়।

নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতার কারণে বিরোধী দল থেকে আটটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ—যেমন অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট খাতের ওপর আলোচনা ও ছাঁটাই প্রস্তাব উত্থাপনের তালিকা দেওয়া হয়েছে। অন্যান্য মঞ্জুরি দাবিগুলো সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্পিকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়