শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাংশার যুবককে গলা কেটে হত্যা: নারায়ণগঞ্জে মরদেহ উদ্ধার

সৈকত শতদল, জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার এক যুবককে পরিকল্পিতভাবে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম আব্রাহাম খান (২৫)। তিনি পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আলিম কাতারপ্রবাসী ছিলেন। প্রায় ৫–৬ মাস আগে তিনি দেশে ফেরেন। গত ১৫ ডিসেম্বর তিনি কালুখালী উপজেলার বন্ধু শাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মরদেহটির মাথা বিচ্ছিন্ন ছিল এবং শরীরে কোনো পোশাক ছিল না। একই সঙ্গে পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধারের পাশের একটি খাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তার মাথা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আলিমের বন্ধু শাকিল শেখ বলেন, “গত পাঁচ-ছয় মাস ধরে আলিমের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে তার চাচা আমাকে ফোন করে জানান, আলিমকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, “আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। তারা মরদেহ আনতে নারায়ণগঞ্জে গেছেন।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “১৬ ডিসেম্বর তারিখে আমরা নিহতের মাথাবিহীন মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের স্থানের পাশের একটি খাল থেকে বিকেল ৪টার দিকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখছি।”

১৯ ডিসেম্বর রাতে মরদেহ পাংশা উপজেলা নিজ বাড়ীতে পৌঁছে। কবর হয় রাতেই।

বাড়িতে বইছে শোক।নিহতের পরিবার এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়