শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) শহরের উত্তর তেমুহনী এলাকায় লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই জানাজার নামাজে বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ গ্রহণ করে। 

জানাজার নামাজের পূর্বে বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। ওসমান হাদিকে হত্যার মধ্যে যারা ভেবেছে বিপ্লবীদের থামিয়ে দেওয়া হবে তারা ভুল ভাবছে। এ দেশে হাজারো বিপ্লবী তৈরি হয়েছে। হাজার হাজার ওসমান হাদি এ দেশে রয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ। আমরা চাই হাদি ভাইর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”

তারা শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা তার বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পরে শহীদ ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়