শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ফেরি থেকে ৫ গাড়ি নদীতে পড়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরীর মাঝনদীতে এই ঘটনা ঘটে।

যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন- মোটরসাইকেলের চালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ। 

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা লোকজনও নদীতে তলিয়ে যায়।

বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে আগামীকাল (রবিবার) সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারকাজ শুরু হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়