শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:০২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর পৌরসভা ও শহর এলাকায় নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

তপু সরকার হারুন: ২১ ডিসেম্বর রবিবার শেরপুর পৌরসভা ও শহর এলাকায় নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা লাগানোও হয়েছে, যা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে বলে জানা গেছে।

রবিবার সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর জনাব তরফদার মাহমুদুর রহমান ।

শহরের প্রধান সড়ক, মোড় ও জনগুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি নেটওয়ার্কের আওতায় -ক্যামেরা স্থাপন কার্যক্রমসহ আখেরি বাজার থেকে কইনাপাড়া সড়ক এবং জেলখানা মোড় হতে মীরগঞ্জ অভিমুখী সড়কের শুভ উদ্বোধন করেন উক্ত কার্যক্রমের সার্বিক পরিচালনা ও বাস্তবায়নে ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ বজলুল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়