শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার তীব্রতায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন রোববার রাত পৌনে ১১টার দিকে এক খুদে বার্তার মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার চাদরে নৌপথের দিকনির্দেশক বাতিগুলো অস্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এজিএম মো. সালাম হোসেন জানান, নৌপথের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়