শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনা-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬১ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ১০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৫টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও জাতীয় পার্টির পক্ষ থেকে একটি করে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

দলীয় সিদ্ধান্ত ও জোটগত সমন্বয়ের কারণে শেষ পর্যন্ত প্রার্থী সংখ্যা কমে আসে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়টি চূড়ান্ত হওয়া এবং বিএনপির একক প্রার্থী নির্ধারিত হওয়ায় ১০ জন প্রার্থীর মধ্য থেকে চারজন মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে মো. আবু তাহের তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপল্লা প্রতীকে মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকে নুরুল ইসলাম হাকিমী এবং জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে  ওয়াহিদুজ্জামান আজাদ।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, “নির্ধারিত সময়ের মধ্যেই নেত্রকোনা-৫ আসনে চারটি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।”

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান খান বলেন, “মনোনয়ন দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

মনোনয়ন দাখিল শেষে নেত্রকোনা-৫ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হতে শুরু করেছে। প্রার্থীরা এখন মাঠপর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়