শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফার স্থগিত হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

​শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দেখা যায়, জামায়াতে ইসলামী মনোনীত ওই প্রার্থী তার হলফনামায় একটি মামলায় খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে পুলিশি প্রতিবেদন অনুযায়ী মামলাটি এখনো চলমান রয়েছে বলে তথ্য পাওয়া যায়। তথ্যের এই অসঙ্গতির কারণে প্রার্থীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয় এবং বিষয়টি সংশোধনের জন্য তাকে রবিবার দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

​রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুনানিকালে তার দাখিলকৃত মামলার রায়ের সার্টিফাইড কপিতে আজকের তারিখ (৪ জানুয়ারি) উল্লেখ থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

​জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত বা বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলেও সন্তোষজনক ফলাফল না পেলে উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ রয়েছে।

​উল্লেখ্য, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জমা পড়া চারটি মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়