শিরোনাম
◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি)দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী মামলায়  আসামী মো. রিয়াদ সরকার(২৭) ও মো. খোকন বেপারী (৫২)কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মডেল থানার সেকেন্ড অফিসার(এসআই) ইহসান হাসান জানান, রবিবার( ৪ জানুয়ারি) দিবাগতরাতে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগ ও কৃষিলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত—মো. রিয়াদ সরকার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি সে তুলাতলী গ্রামের মো.আলাউদ্দিন সরকারের ছেলে ও মো. খোকন বেপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সে বিটেশ্বর ইউনিয়নের মাতলা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে৷

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়