শিরোনাম
◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গোলযোগ সৃষ্টির আশঙ্কা করে কক্সবাজারে বিএনপির সংবাদ সম্মেলন

সরওয়ার আজম মানিক,কক্সবাজার: কক্সবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গোলযোগ সৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছেন বিএনপির নেতারা।

বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে আশংকার কথা জানান, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। 

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে জামায়াতের উত্থাপিত বিভিন্ন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিএনপি কখনো টাকা দিয়ে ভোট কেনে না। বিএনপি জনগণের দল। সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও সত্য নয়। 

সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের সঙ্গেও বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

শামীম আরা স্বপ্না বলেন, “লোডশেডিং না হোক, সুষ্ঠু ভোট হোক—এটা বিএনপিরও প্রত্যাশা। ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, সেটিই সবার কাম্য।”

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মোহাম্মদ আলী অভিযোগ করেন, কাউয়ারখোপের মনিরঝিল এলাকায় জামায়াতের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে ভোটার নম্বর বিতরণের সময় জামায়াত প্রার্থীর ছবি ও প্রতীক সংবলিত কাগজ বিতরণ করা হচ্ছে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।  

এসময় অভিযোগ করা হয়, ঘোনারপাড়া ও বিডিআর ক্যাম্প এলাকায় সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। যদিও প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে বলে জানান তারা।

কক্সবাজার সদর-০৩ আসনে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে বিএনপির নেতারা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। তবে ১২ তারিখ ভোটের দিন কিছু কেন্দ্রে গোলযোগ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়