শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক (ভিডিও)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ তাঁকে আটক করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তার জানা রয়েছে, তবে এখনো আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হয়েছে। তবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়