শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-২ আসনে রিকশা প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, ১৫-২০ কেন্দ্রে কারচুপির দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ভোটকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শাহ মো. আকরাম আলীর পক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে তার নির্বাচনী মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান অভিযোগ করেছেন, প্রার্থীর গাড়িবহরে হামলা, এজেন্টদের বের করে দেওয়া এবং একাধিক কেন্দ্রে ভোট কারচুপি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে সালথা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের প্রার্থীর গাড়িবহরকে খারদিয়া দক্ষিণ পাড়া ভোট কেন্দ্রে ৬০-৭০ জন লোক ঘিরে ধরে হামলা চালায়। এ সময় কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে ভিডিও ধারণ করছিলেন এমন এক সাংবাদিকের ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়েছে।”

তিনি দাবি করেন, সিংহপ্রতাপ, ইউসুফদিয়া, মাঝারদিয়াসহ অন্তত ১৫-২০টি কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে। “আমাদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কাউকে কাউকে হুমকি দেওয়া হয়েছে—ভোট গণনা শেষে দেখে নেওয়া হবে,” বলেন তিনি।

এর আগে ভোটের আগের রাতে একই আসনে কেন্দ্র দখল, এজেন্টদের ওপর হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী শাহ মো. আকরাম আলী। তিনি অভিযোগ করেন, রিকশা মার্কার এজেন্টদের পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে তারা কেন্দ্রে দায়িত্ব পালন করতে না পারেন।

মুফতি মুস্তাফিজুর রহমান আরও বলেন, “আমরা অভিযোগ করলে সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে ১৫-২০ মিনিট পরিস্থিতি স্বাভাবিক থাকে। পরে আবার কারচুপির ঘটনা ঘটে।”

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আসেনি।

প্রসঙ্গত, ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের শেষ মুহূর্তে এসে উত্তেজনা বাড়লেও প্রশাসন দাবি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়