শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে ৪জন কে জরিমানা

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুর সদর উপজেলার গোয়ালপট্টি বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ৪ (চার) জন বিক্রেতার প্রতিজনকে ১০০০/- (এক হাজার টাকা) করে জরিমানা করা হয়।

২২ ফেব্রোয়ারী রোববার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর, শেরপুর ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মাহবুবা হক মোট ৬ (ছয়) জন বিক্রেতার দুধের নমুনা ল্যাকটোমিটার এবং মিল্ক এনালাইজার মেশিনে পরীক্ষা করা হয়।

তার মধ্যে ৪ (চার) জনের নমুনায় বিভিন্ন মাত্রায় এডেড ওয়াটার (বাহির থেকে মিশ্রিত পানি) পাওয়া যায় এবং ২ (দুই) জনের নমুনায় কোন এডেড ওয়াটার (বাহির থেকে মিশ্রিত পানি পাওয়া যায়নি।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর সদর, শেরপুর ডা: পলাশ কান্তি দত্ত।

সহযোগিতায় ছিলেন ভেটেরিনারি সার্জন, শেরপুর সদর ডা: ওয়ালিফা জাহান কনা ; শেরপুর সদর থানার বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, আনসার সদস্য বৃন্দ, ফিল্ড এসিস্ট্যান্ট জনাব মো: মোশাররফ হোসেন, মিজ্ পপি খাতুন; মহিষ প্রকল্পের এ.আই.টি জনাব মো: আব্দুল হালিম, মো: সোহেল রানা, ড্রাইভার, এমভিসি এবং ভেরিয়া, শেরপুর এর সম্মানিত সভাপতি জনাব মো: মাহমুদুল হাসান মমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়