শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রহ্মপুত্রের তীর কেটে মাটির ব্যবসা, ঝুঁকিতে ডানতীর রক্ষা প্রকল্প

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে প্রকাশ্যে মাটির ব্যবসা চলছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, আশপাশের গ্রাম সহ আবাদি জমি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাশে অন্তত দুইটি স্থানে তীর কেটে ট্রলিতে মাটি তোলা হচ্ছে। ছবি তুলতে গেলে ১৫ থেকে ১৬টি ট্রলি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি নদীর তীর থেকে ট্রলিতে করে মাটি কেটে নিয়ে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভেতর, ডানতীর রক্ষা প্রকল্পের সামনে থেকেই প্রতিদিন মাটি কাটা হচ্ছে। এতে নদীর পাড় নিচু হয়ে যাচ্ছে এবং সামান্য পানি বাড়লেই ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এই তীরটি তাদের গ্রামের সুরক্ষা দেয়। এভাবে মাটি কাটা চলতে থাকলে বর্ষায় পানি বাড়লে পুরো এলাকা নদীতে ভেঙে যেতে পারে।

তারা আরও বলেন, কিছু জমির মালিক অল্প টাকার বিনিময়ে মাটি বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি মাটি কেটে নিচ্ছেন। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে ট্রলি মালিক রফিকুল ইসলাম বলেন, তিনি ব্যবসা করছেন না, নিজের জমির সামান্য মাটি নিজের কাজে ব্যবহার করছেন।

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, মাটি কাটা বন্ধে কয়েকবার অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়