শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে হদিস মিলেছে জলাতঙ্ক ভ্যাকসিন ক্রয় বরাদ্দের ২ লাখ টাকার, জরুরীভাবে কেনা হল ৫০ টি ভ্যাকসিন 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে কুকুরে কামড়ানো র‌্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্ধকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। গত দুই মাস আগে উপজেলা পরিষদ থেকে দেওয়া ওই টাকায় ভ্যাকসিন না কেনাতে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে গত সোমবার উপজেলা আইনশৃংখলা মিটিংয়েও উত্থাপন হয়। মিটিংয়ে  বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও জরুরীভাবে ভ্যাকসিন ক্রয়ের নির্দ্দেশনা দেওয়া হয়। এ প্রেক্ষিতেই পরদিন মঙ্গলবার হাসপাতাল কতৃপক্ষ ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সন্মুখে তা উপস্থাপন করেন। 

জানা যায়, গত ৩/৪ মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে র‌্যাবিস ভ্যাকসিন নেই। জীবনরক্ষাকারী ওই ভ্যাকসিন না পাওয়াতে সাধারন মানুষের ভোগান্তী চরমে পৌছেছিল। অথচ গত দুই মাস আগে ওই ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু ভ্যাকসিন না কিনে তারা সেই অর্থ লোপাটের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হলে বেরিয়ে আসে ওই টাকার হদিস। সর্বশেষ উপজেলা প্রশাসনের নির্দ্দেশে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিয়ে জরুরীভাবে ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে। এরপর বেলা ১১ টার দিকে ক্রয়কৃত ওই ভ্যাকসিনগুলি উপজেলা নির্বাহী অফিসারের সন্মুখে উপস্থাপন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কেন্ত্রের পক্ষে মাইনুর রহমান ও স্থানীয় গনমাধ্যমকর্মীসহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়