শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন মুরাদনগরের হাসনাত আব্দুল্লাহ

এন, এ মুরাদ, মুরাদনগর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান হাসনাত আব্দুল্লাহ। তার এ অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করেন।

আবুল হাসনাত আব্দুল্লাহ মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি গ্রামের বাসিন্দা। সে বাংলাদেশ ইন্সটিটিউট ওব গ্লাস এন্ড সিরামিক- তেজগাঁও ঢাকা কলেজ গ্লাস এন্ড সিরামিকে ইঞ্জিনিয়ারিং পড়ছেন।

তাঁর পিতা শাহজাহান মিয়া  স্থানীয়ভাবে সুপরিচিত শিক্ষাবিদ এবং মুরাদনগর উপজেলার হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

জানা গেছে, হাসানাত পড়াশোনার পাশাপাশি   লেখালেখি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়।আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিবৃতি ও প্রকাশনামূলক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, হাসনাত আব্দুল্লাহর এ অর্জন মুরাদনগরবাসীর জন্য গর্বের। তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন দায়িত্ব সফলভাবে পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।

হাসনাত আব্দুল্লাহ জানান, “সাহিত্য ও প্রকাশনা হলো একটি আন্দোলনের দর্পণ। অর্পিত এই দায়িত্ব পালন করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়