শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ থাকবে না দীর্ঘ সময় , নোটিশ দিয়ে কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় চৌয়ালা-১ উপকেন্দ্রের বাজার, হাজিপুর ও টিএন্ডটি ফিডার এবং হাসনাবাদ ৩৩ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

দত্তপাড়া, সাটিরপাড়া, কান্দাপাড়া, কাউরিয়াপাড়া, বৌয়াকুড়, আরশিনগর, স্টেশন রোড, বানিয়াছল ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন (আংশিক), পশ্চিম কান্দাপাড়া (আংশিক), উত্তর কান্দাপাড়া, দক্ষিণ কান্দাপাড়া, বাজিরমোড়, নরসিংদী বড় বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না।

উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়