শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেওয়ায় মোরেলগঞ্জে মাদরাসা ভবনের কাজ বন্ধ: পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তে পুলিশ    

এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী স্থানীয়দের বাধার কারণে কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেড় মাস আগে শুরু, ব্যয় ১ কোটি ৩৭ লাখ টাকা

অধ্যক্ষ জানান, প্রায় দেড় মাস আগে চারতলার ভীতসহ একটি একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কথা রয়েছে এবং এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।

ঠিকাদারের অভিযোগ

ভবনটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ ওসমান আলী। প্রতিষ্ঠানের পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, “বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা দিতে রাজি না হওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

তার দাবি, নির্মাণকাজের সব প্রক্রিয়া নিয়ম মেনেই চলছিল।

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত বিএনপি নেতা হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “চাঁদার জন্য নয়, ব্যাপক অনিয়মের কারণেই কাজ বন্ধ করা হয়েছে।”

পুলিশের অবস্থান

মোরেলগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “বুধবার (২৫ ফেব্রুয়ারি) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদার অভিযোগ ও অনিয়মের পাল্টা দাবির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের পরই নির্ধারিত হবে পরবর্তী পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়