শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পুলি‌শের অ‌ভিযা‌নে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকারসহ ১জন গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীতে পুলি‌শের অ‌ভিযা‌নে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকার সহ ১আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

শ‌নিবার (২৮‌ফেব্রুয়া‌রি) দুপু‌রে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে থানা পু‌লি‌শের এক‌টি টিম এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে। পু‌লিশ বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট ব‌সি‌য়ে তল্লাশীকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার এর গিয়ার বক্সের নিচে লুকানো কালো কসটেপ মোড়ানো পোটলা হতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ক‌রে। এ সময় গাড়ির চালক ধৃত আসামী মোহাম্মদ জোনায়েদ (২৭)কে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব‌্যাপা‌রে মোহাম্মদ জোনায়েদ এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় ব‌লে সু‌ত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়