শিরোনাম
◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাই কর্তৃক মোরগের পা ভাঙার বিচারে থানায় ছোট ভাই

নুর উদ্দিন, সুনামগঞ্জ : মানুষের জমির লড়াইয়ে এবার প্রাণ গেল ১৮টি মুরগির বাচ্চার, আর পঙ্গুত্ব বরণ করতে হলো দুটি মোরগকে। আপন ছোট ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে তার পালিত মোরগগুলোর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাসপাড়া গ্রামে।

রোববার (১ মার্চ) দুপুরে এই নিষ্ঠুরতার বিচার চেয়ে ভাঙা পা-ওয়ালা মোরগ দুটি হাতে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় হাজির হন ভুক্তভোগী ছোট ভাই আঙ্গুর মিয়া।

​স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে আঙ্গুর মিয়ার সঙ্গে তার আপন ভাই আব্দুর রজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে ক্ষিপ্ত হয়ে বড় ভাই লাঠি দিয়ে পিটিয়ে আঙ্গুর মিয়ার দুটি মোরগের পা ভেঙে দেয়। ভুক্তভোগীর অভিযোগ, এটিই প্রথম নয়; এর আগেও একইভাবে ১৮টি মুরগির বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে প্রতিপক্ষ। ভুক্তভোগী আঙ্গুর মিয়া বলেন,​জমি নিয়ে আমার সাথে বিরোধ, কিন্তু অবুঝ প্রাণীগুলোর দোষ কী? তারা তো আর জমি চায়নি। আমি এই নিষ্ঠুরতার সুষ্ঠু বিচার চাই।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। থানায় অভিযোগ জমা পড়ার পর পুলিশও বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ জানান অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য একজন সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে।​ প্রাণীর ওপর এমন নৃশংসতা আইনত দণ্ডনীয় অপরাধ।​ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​পারিবারিক বিবাদের জেরে নিরীহ প্রাণীর ওপর এমন পাশবিকতা আধুনিক সমাজে কাম্য নয়। নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়