শিরোনাম
◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার ◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ১১ বছরের স্কুলছাত্রের লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ

ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধরমপুর বিল এলাকার একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাফ স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২ মার্চ) ভোরে স্থানীয় কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) রাতে আদিব তার দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত গভীর হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট গলায় পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।” পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিহতের মামা মোকছেদ আলী অভিযোগ করে বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা। শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর নজরদারি ও পদক্ষেপ প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়