শিরোনাম
◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার দিবাগত  রাত ২ টায় উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে সম্পূর্ণ মাদ্রাসাটি পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।

মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, আমাদের এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাত ২ টার দিকে চিৎকার চেচামেচি শুনে আমি মাদ্রাসায় ছুটে আসি। এসে দেখি মাদ্রাসাটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে মাদ্রাসাটির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন,এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো আমাদের কোন অর্থ নাই। দ্রুত নতুন ঘর তুলতে না পারলে আমাদের মাদ্রাসার ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়বে। তাই নতুন ঘর তোলার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সাহায্য কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়