শিরোনাম
◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমার সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে ৩ শিশুকে আটক করলো বিজিবি

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পূর্বে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি)।

সোমবার রাত ১১টার দিকে আটককৃত শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটক তিন শিশুদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান(১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশঁতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির(১০)।

পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।

আটককৃত শিশুরা জানায়, তারা বাড়ী থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আইনগত প্রতিক্রিয়া মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়