শিরোনাম
◈ প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিপরিষদ জানালেন শিক্ষামন্ত্রী ◈ হাসপাতাল বন্ধ, তবে বন্ধ হচ্ছে না আদ-দ্বীন মেডিকেল কলেজ, বিকল্প হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা ◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৪ ইটভাটায় ১৯ লাখ টাকা জরিমানা

মোঃ আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার অভিযান চালিয়ে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ভাটার চিমনি ধ্বংস করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৪মার্চ) বেলা ১১টার থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম।

অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স সাজেদা ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস ও মেসার্স মারিয়াম ব্রিকসকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মদিনা ব্রিকসের চিমনি ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন জানান, সংশ্লিষ্ট ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান উল ইসলাম বলেন, ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটাকে ১৯লাখ টাকা জরিমানা এবং মদিনা ব্রিকস নামে একটি ভাটা চিমনি ভেঙে ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়