শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১০:৫৬ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বেড়া ভেঙ্গে মুদি দোকানে চুরি 

আজিজুল ইসলাম : বাঘারপাড়ায় মুদি দোকানের ঝাপ ও বেড়া ভেঙ্গে বিভিন্ন পণ্য সামগ্রীসহ নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের দাদপুর বাজারে করিম স্টোরে এ চুরির ঘটানা ঘটে। এ ঘটনায় করিম স্টোরের মালিক ও দক্ষিণ বলরামপুর গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে আব্দুল করিম বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল করিম জানান, গত সেমবার রাত সাড়ে ৯টার সময় দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে 
এসে তিনি দেখতে পান দোকানের ঝাপ ও বেড়া ভাঙ্গা। এসময় দোকানের ভিতরে যেয়ে দেখেন 
মুদি মালামালসহ ইলেক্ট্রনিক্সের বেশ কিছু মালামাল খোয়া গেছে। যার আনুমানিক মূল্য ১৬হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাত ১০ থেকে ভোর ৬টার মধ্যে যে  কোনো এক সময়ে এ চুরি ঘটতে পারে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দোকানে কিছু ইলেক্ট্রনিক্স পণ্য ও মুদি মালামালের সাথে চা বিক্রি করে সংসার চালাই।

এ ক্ষতি পোষাতে বেশ সময় লাগবে বলে জানান আব্দুল করিম। বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, চোর সনাক্তে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়