শিরোনাম
◈ ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ঝড় তুলল সুইডেন, তিউনিসিয়াকে ৫-১ ব্যবধানে হার ◈ আইন ভেঙে ঢাকার ভালো মাঠ পার্ক অভিজাত সোসাইটিকে দিচ্ছে রাজউক ও সিটি করপোরেশন ◈ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক  স্টে‌ডিয়া‌মে প্রবে‌শে নি‌ষিদ্ধ ◈ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারা‌লো আইভরিকোস্ট ◈ সরকার তিন মাসেও কেন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলো না? ◈ কাউন্টি ক্রিকে‌টে আরও ভয়ংকর বাংলা‌দে‌শের হাসান, রোমাঞ্চকর জয় কেন্টের ◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:০৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিককে বিয়ে করতে ফেনীতে ফিলিপাইন তরুণী, মন্দিরে বিয়ে সম্পন্ন

প্রেমের টানে ফিলিপাইন থেকে ফেনীতে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কালি মন্দিরে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ফিলিপাইনের ওই তরুণীর নাম জেনি (৩২)। তার স্বামী নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা হিরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, কাজের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছিলেন সুজন পাল। সেখানে ২০১৮ সালে জেনির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের এই সম্পর্কের পর সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই বাংলাদেশে আসেন জেনি। পরে বুধবার রাতে ফেনী শহরের কালি মন্দিরে সনাতন ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর অনুভূতি প্রকাশ করে জেনি বলেন, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। এখানে এসে তার খুব ভালো লাগছে এবং সবকিছুই সুখকর মনে হচ্ছে।

সুজন পাল বলেন, প্রায় আট বছরের সম্পর্কের পর তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এতে তিনি খুবই আনন্দিত। তারা সবসময় একসঙ্গে থাকতে চান এবং সবার আশীর্বাদ কামনা করেন।

ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী জানান, একে অপরকে ভালোবেসেই তারা বিয়ের জন্য বাংলাদেশে এসেছেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে এবং সুজনের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নবদম্পতির জন্য শুভকামনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়