শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আদালত চত্বরের বাহিরে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত ‘হামার বাড়ী’ সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে মেহেদী হাসান দুপুরে লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যায় বের হওয়ার সময় আদালত চত্বরের গেট অতিক্রম করার সাথে সাথে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
‎​আটকের বিষয়টি প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎এ বিষয়ে কথা বলতে ডিবি পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য মেলেনি।

সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের এই আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়