শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড, তারাবিহে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারাবিহ নামাজে শিক্ষার্থীরা থাকায় তারা প্রাণে বেঁচে যায়।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মাদরাসার অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামাকাপড়সহ নগদ অর্থ ও আসবাবপত্রও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকা বাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগুনের সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদরাসার পাশে থাকা মসজিদে তারাবিহ নামাজে ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী মাদরাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে সবাই দ্রুত বেরিয়ে আসে। পরে স্থানীয় লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া তাদের নতুন জামাকাপড়গুলো দেখার সময় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ শিক্ষার্থীদের ক্ষতির কথা উল্লেখ করে বলেন, এ ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হলো তাদের নতুন জামা-পোশাকের ক্ষতি।

লাকসাম উপজেলার নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়