শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের পর নৃশংস হত্যা, মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জবেদা খাতুন (৪৬) নামে এক নারীকে ধর্ষণ শেষে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ থানায় নেয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার দরিয়ারপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জবেদা খাতুন (৪৬) দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের উত্তরপাড়ার মৃত তুফান হোসেনের স্ত্রী।

গ্রামবাসী জানান, ওই নারী ঘাস কাটতে নিয়মিত মাঠে যেতেন। হয়তো অজ্ঞাত সন্ত্রাসীরা মাঠে একা পেয়ে ধর্ষণ শেষে হত্যা করে পালিয়ে গেছে। কুপিয়ে হত্যা করা হয়েছে। চিনে ফেলায় হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, শুক্রবার সকালে জবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে যায় বাড়ির পাশে চারাতলার মাঠে। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। পরে দলিয়ারপুর গ্রামের কৃষকরা তামাক ক্ষেতে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রস্তুত করে থানায় নেয়।

তিনি আরও জানান, ওই নারীর সঙ্গে কারও কোনো বিরোধ নেই। পুলিশ কাজ করছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়