শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন সদর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, হুমকির মুখে ফসলি জমি

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা, মিদ্দাডাঙ্গী ও গোপালপুর ঘাট এলাকায় দিন-রাত অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমির উর্বর উপরের স্তর (টপসয়েল) কেটে ট্রাক ও ট্রলির মাধ্যমে অন্যত্র নিয়ে যাচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে ধীরে ধীরে উপজেলার ভৌগোলিক মানচিত্রও ছোট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে গভীর রাত থেকে শুরু করে দিনের বেলাতেও বিভিন্ন ট্রাক ও ট্রলি দিয়ে জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে জমির উপরিভাগ নষ্ট হয়ে পড়ছে এবং অনেক ক্ষেতেই জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের নজর এড়িয়ে প্রভাবশালী একটি চক্র এ কাজ চালিয়ে যাচ্ছে।

কৃষকদের মতে, ফসলি জমির টপসয়েলই মূলত জমির উর্বরতার প্রধান উৎস। এই স্তর কেটে নেওয়া হলে জমিতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কৃষকরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

এলাকার সচেতন মহল বলছে, অবৈধভাবে মাটি কাটার কারণে জমির উচ্চতা কমে যাচ্ছে এবং নদী ও আশপাশের এলাকার ভারসাম্যও নষ্ট হচ্ছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে চরভদ্রাসন উপজেলার অনেক এলাকা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে কৃষিজমি ও এলাকার পরিবেশ রক্ষা করা যায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়