শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

আজিজুল হক, বেনাপোল : বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক মোঃ ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, খেলাধুলার প্রতি তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, বেনাপোল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে ওয়াহিদ বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। এছাড়া আজিজুল হক, বাসেদ,বনি,ইসতিয়াক শাওন,শাহিনসহ কমিটির অনান্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়