শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১০:০৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে বাড়ী ফেরা হলাে না : ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হলেন কুমিল্লার শাহজালাল

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত: নগর মহানগর ট্রেনের নীচে কাটা পড়ে ওই যাত্রী নিহত। নিহত ওই যাত্রীর নাম শাহজালাল রতন (৪০)। সে জেলার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

জানাযায়, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে সে বাড়ি ফিরছিল। কিন্তু বাড়ি না ফিরে চলে গেল না ফেরার দেশে। শাহজালাল রতন চট্টগ্রামে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন। ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে তিনি আজ চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে সে নেমে তার একটি ব্যাগ রেখে নেমে পড়েন। সে ব্যাগটির জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে আসে। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। এতে গুরুতর আহত সে মারা যায়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত শাহজালাল রতনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার আত্মীয়-স্বজন এলে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়