শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর খানখানাবা‌দে অ‌গ্নিকা‌ন্ডে এক বসত ঘরের মালামাল পুঁ‌ড়ে ছাই

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের ডোংরা গ্রা‌মে মাহাবুব আলমের বসত ঘরে এক অ‌গ্নিকা‌ন্ডে সব কিছু পুঁ‌ড়ে নিঃস্ব হ‌য়ে‌ যায়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দি‌কে সংঘ‌টিত অ‌গ্নিকা‌ন্ডের ঘটনায় খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের ৫নং ওয়ার্ডের পুর্ব ডোংরা গ্রা‌মে মাহাবুব আলমের বা‌ড়ি‌তে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে ব‌লে স্থানীয় মোঃ লেয়াকত আলী জানান।

জানা যায়, বৈদ‌্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে অ‌গ্নিকা‌ন্ডের সুত্রপাত হ‌লে মুহু‌র্তের ম‌ধ্যে বা‌ড়ির সর্বত্র ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। অপর‌দি‌কে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনাটি গভীর রাত হওয়া‌তে লোকজন এ‌গি‌য়ে আসার আ‌গেই সব মালামাল পু‌ড়ে যায় ব‌লে স্থানীয় লোকজন ও জনপ্রতি‌নি‌ধিরা জানান।

খানখানাবা‌দ ইউ‌নিয়‌নের প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ শহীদুল আলম সিকদার জানান, ঘটনার খবর পে‌য়ে বুধবার সকা‌লে তি‌নি ইউ‌পি সদস‌্যদের সা‌থে নি‌য়ে ঘটনাস্থ‌লে প‌রিদর্শন ক‌রেন। ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যদের মা‌ঝে শুক‌নো খাবার সহ প্রয়োজনীয় জি‌নিসপত্র প্রদান ক‌রেন এবং উপ‌জেলা প্রশাসন‌কে বিষয়‌টি অবগত ক‌রেন প্রয়োজনীয় সহ‌যো‌গিতা পে‌তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়