শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উন্নয়ন বৈষম্য দূর করতে এবং এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই অঞ্চলের বন্ধ কলকারখানা চালু এবং নতুন কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। অন্যান্যের মধ্যে ​লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, ​লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল, ​কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, ​লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, ​কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী উপস্থিত ছিলেন। এছাড়াও ​সভায় দুই জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এই দুই জেলার অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।

‎​সভায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংকটকে সুযোগে পরিণত করা। আমরা সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। বিশেষ করে যেসব অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষি পণ্যের ওপর ভিত্তি করে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়