শিরোনাম
◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে সাগরে গোসলে নেমে মেহেদী হাসান আবিব (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝা-মাঝি এলাকায় মূমুর্ষাবস্থায় এ যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম।

নিহত মেহেদী হাসান আবিদ, বান্দরবানের আজিজনগরের গায়নাকাটা এলাকার বাসিন্দা। তবে তার পিতার নাম প্রাথমিক অবস্থায় কেউ নিশ্চিত করতে পারেননি। 

আবিদের সাথে ভ্রমণে আসা মোহাম্মদ আরিফ জানিয়েছেন, তারা ৪ জন বন্ধু, সকলেই চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে ৪ জন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। অপর দুইজন হলে মোহাম্ম্মদ তানজিম ও রিপন। দুপুর আড়াই টার দিকে সৈকতের গোসল করতে নামেন। এক পর্যায়ে আবিদ স্রোতের টানে নিখোঁজ হন। বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইভগার্ড কর্মীদের জানানো হয়। বিকাল সাড়ে ৪ টার দিকে সৈকতের পানিতে মুমুর্ষাবস্থায় পাওয়া যায় আবিদকে।

কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মী তৌহিদুল ইসলাম জানান, আবিদকে মুমুর্ষাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে জেলা প্রশাসন পরবর্তি ব্যবস্থা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়