শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৩

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) ভোররাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধ্য সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০) (সিএনজি চালক), ইসমাইল (৩৭) (সেলসম্যান) এবং মো. সাগর মিয়া (৩৫), যিনি দাউদকান্দির কদমতলী এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোক ও আহাজারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়