শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌র‌ বৈলছ‌ড়ি‌তে মা‌কে গলা কে‌টে হত্যার অ‌ভি‌যো‌গে ছে‌লে ও তার স্ত্রী গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে নিজ মাকে গলা কেটে হত্যার মামলায় দীর্ঘদিন পলাতক ছেলে ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বাঁশখালী থানার উপপরিদর্শক বিভাস কুমার সাহার নেতৃত্বে একটি দল র‌্যাব-১৫-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মো. কাসেম (২৮) ও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিরা বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানায় করা হত্যা মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৫ জুন রাতে কাসেম তাঁর মা রেহেনা বেগমকে (৬২) দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ছেলে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কাসেম ও তাঁর স্ত্রী দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র‌্যাবের সহায়তায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মু‌লে পু‌লিশ সবসময় মা‌ঠে র‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়