শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী সীমান্তবর্তী কাজিপুর উপজেলার মনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো।  এর জের ধরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লালু মিয়ার দোকান ও বাসাবাড়ীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ঐ এলাকার  মৃত দানেছ মন্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে লালু মিয়ার মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকান ভাঙচুর করে এবং দোকানে থাকা প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন লালু মিয়া। পরবর্তীতে হামলাকারীরা বসতবাড়ীতেও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তারা দরজা-জানালা ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করেছে বলে দাবী লালু মিয়ার।

ভুক্তভোগী লালু মিয়া জানান, চাঁদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ীতে হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরা লুটপাট করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রোল মজুদ রেখে 
বেশি দামে তা বিক্রি করছিল। এলাকার মানুষ তাতে বাধা দিলে উল্টো আমাদের নামে তিনি মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়