শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানো কঠিন : ক্রীড়া প্রতিমন্ত্রী

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো এই মুহূর্তে কঠিন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। 

এসময় তিনি বলেন, “বর্তমানে কক্সবাজারের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরানো কঠিন। তবে আমরা এই কঠিন কাজকে সহজ করার জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “কক্সবাজার শুধু বাংলাদেশে নয়, বিশ্বের পর্যটকদের কাছে সুপরিচিত। আমরা ভাবছি কিভাবে স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এই খ্যাতিকে কাজে লাগানো যায়। পৃথিবীর অনেক দেশে দর্শক গ্যালারি ছাড়াও মাঠে বা গ্লাসের ভিতরে বসে খেলা উপভোগ করে। কক্সবাজারের এমন সুন্দর পরিবেশে উন্নত স্টেডিয়ামের আদলে কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি ভালো কিছু হবে।”

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে বিগত সময়ে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে যে রশি টানাটানি ছিল, তা আর হবে না। এখন সবকিছু একদম সোজা পথে এগোবে।”

২ দিনের সফরে কক্সবাজার এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। শুক্রবার সকালে তিনি সকালে সৈকতের লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর দুপুরে সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এছাড়াও কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজের এলাকা এবং কক্সবাজার জেলা বিকেএসপি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শনের কর্মসূচি নিয়ে কক্সবাজার এসেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়