শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০১:৩৬ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঢুকে বগুড়ায় অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা

বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার ভাতিজা হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাতিজা সুজন জানান, তারা সন্ধ্যা ৭টায় দাড়িদহ বাজারে ছিলেন। এমন সময় হঠাৎ খবর পান কিছু লোক শাহানাজ বেগমের বাসায় ঢুকছে। তারা বাসায় গিয়ে দেখেন তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে তিনি বিছানার উপর শুয়ে আছেন। তারা দ্রুত সিএনজি করে শজিমেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়