শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদরের এসিল্যান্ড

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ সাংবাদিক পরিচয়ে ভাই বলায় চটে গেলেন, কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম।

এ সময় তিনি জনসাধারণের সামনে ভাই সম্বোধন করায়, তিনি সাধারণ কোন মানুষ নন বলে দাবি করেন। বলেন, ভাই কেন বললেন, সাধারণ মানুষ ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে ওই সাংবাদিকের সাথে এমন অপমানকর ব্যবহার করেন তিনি।

জানা গেছে,  রোববার সকাল থেকে ফিলিং স্টেশনটিতে প্রশাসনের তত্ত্বাবধানে তেল সরবরাহ করছিলো কর্তৃপক্ষ। দুপুরের দিকে  ফিলিং স্টেশনটি পরিদর্শন আসেন ওই ভুমি কর্মকর্তা। এসময় দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা, ফিলিং স্টেশনে, কি পরিমাণ তেল গ্রাহকদের দেয়া হচ্ছে জানার জন্য ভাই সম্বোধন করে কথা বলা শুরুর মুহূর্তেই, তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে দেশ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানা বলেন, আমি দুপুরের দিকে সাহা ফিলিং স্টেশনে তথ্য নিতে যাই। এবং এসিল্যান্ডকে ভাই বলামাত্র আমাকে বলে, কেন আমাকে ভাই বললেন, সাধারণ মানুষ কি মনে করবে, ভাববে আপনার সাথে আমার স্বজনপ্রীতি রয়েছে।

তিনি আরও বলেন, তাকে স্যার না বলার কারণেই ক্ষিপ্ত হয়ে উঠেন, এবং জনগণের সামনে আমাকে এসব কথা বলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন। এসিল্যান্ডকে স্যার বলতে হবে এমন নিয়ম আমার জানা নেই।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদরের ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলামের মুঠোফোনে কয়েকবার কল করার পর, তিনি রিসিভ করে আবারও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বলেন, বার বার কল করার কারণ জানতে চান। পরে তার কাছে সরকারি কর্মকর্তাদের স্যার বলতে সাধারণ মানুষ বাধ্য কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মুঠোফোন কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

উলেখ্য কয়েকদিন আগে, তার বিরুদ্ধে, "প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড" এই শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়