শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:১২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমানী বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, সূত্রপাত সম্পর্কে যা জানা গেল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে এখনও কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টর যিশু তালুকদার কালবেলাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

তিনি বলেন, ইমিগ্রেশনের সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে বলেন, ইমিগ্রেশনের সার্ভার রুমে হঠাৎ আগুন লাগলেও বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছেন।

তিনি বলেন, রোববার রাতে সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জামের স্বাভাবিকভাবেই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করবে।

হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই আগুন লাগে। ফলে কোনো ফ্লাইটে ব্যাঘাত ঘটেনি। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়