শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মহিলাদলের মানববন্ধন, ক্ষমা দাবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরি নায়াব ইউসুফের নাম জড়িয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর মহিলাদল।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে মুফতি আমির হামজাকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তবে তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার প্রতিবাদে রাজপথে থাকার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়