শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজুদ তেল পেল ম্যাজিস্ট্রেট, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা এনএসআই কুমিল্লার তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযান সূত্রে জানা যায়, গ্রাহক পর্যায়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে মেসার্স আবদূর রহমান ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিরবাজার রাস্তার মাথা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মেসার্স জিনিয়া ট্রেডার্সের মালিক মো. হাবিবুর রহমানের ভাড়া বাসার নিচে একটি গুদাম থেকে লুকিয়ে রাখা প্রায় ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধার করা জ্বালানি তেল নিকটবর্তী একটি ফিলিং স্টেশনের সামনে জনসম্মুখে নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রি ও অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে মেসার্স জিনিয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়