শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশেষ অভিযান, মাদক ও তেলসহ পাচারকারী আটক

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ সিরাপ এবং পাচারকালে ৫০০ লিটার ডিজেলসহ এক চোরাকারবারীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ১৫ বিজিবির অধিনায়ক।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৮ এপ্রিল) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালায় গংগারহাট বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

​এর আগে, রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট চেকপোস্টে অপর এক অভিযানে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে বিজিবি। এসময় ড্রামভর্তি ৫০০ লিটার অবৈধ ডিজেল তেলসহ মো. জামাল হোসেন (৩৭) নামে এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। আটক জামাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াবাস গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।​

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা, মাদকদ্রব্য এবং ডিজেল তেলের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা। আটক আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। তিনি বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়