শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চাঁদাবাজি মামলার আসামীসহ পুলিশের অভিযানে গ্রেফতার-৩

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার এজাহার ভোক্ত আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন থানার এসআই সৈকত মজুমদার, এএসআই মোঃ নাছির উদ্দিন ও এএসআই রতন কুমার মল্লিকসহ সঙ্গীয় ফোর্স। এ সময় —উপজেলার মানরা গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ রাকিব (১৬), যার বিরুদ্ধে (শিশু মামলা নং-৪৪/২২, জিআর-৩২০/২০২১) মামলা রয়েছে; দীর্ঘভূমি গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আনিছ; এবং নাইঘর গ্রামের মোঃ সাত্তার ওরফে পচাঁ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ৷

মনিরুল ইসলাম চাঁদাবাজি মামলার এজাহারনামীয় প্রধান আসামী। ওসি মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন পরোয়ানাভুক্ত এবং অপরজন চাঁদাবাজি মামলার আসামী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরোয়ানাভুক্ত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়